যশোর, বাংলাদেশ || শনিবার, ২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ত্রয়োদশ জাতীয় সংসদ সম্পর্কে ফাহাম আব্দুস সালাম

মানুষ শুধুমাত্র সিভিলাইজড আচরণ করলেই অনেক কিছু অর্জন করা যায়

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০৭:৩১ পিএম
মানুষ শুধুমাত্র সিভিলাইজড আচরণ করলেই অনেক কিছু অর্জন করা যায়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম বৃহস্পতিবার (৩১ এপ্রিল) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছেন।

অধিবেশনে মোট ২৫টি বৈঠকে ১৩৩টি অধ্যাদেশের বিপরীতে ৯১টি বিল পাশ হয়েছে। এর সাথে বৃহস্পতিবার দুটি বিলসহ মোট ৯৪টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এ অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। 

সংসদ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এরকম প্রাণবন্ত সংসদ আমরা গত ১৭ বছর দেখি নাই।’

বৃহস্পতিবার (৩১ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা লেখেন। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘বাংলাদেশের এ সংসদে স্পিকারের ভূমিকা চমৎকার। পার্লামেন্ট মেম্বাররা দুই দিকেই খুবই সভ্য আচরণ করছেন। আজকে নাহিদের বক্তৃতা শুনে মন ভালো হয়ে গেছে। আমাদের এই তরুণ ছেলেরা সংসদে চমৎকার বলছে। গতকাল তারেক রহমান সাহেব বিরোধী দলের একজন নেতা অসুস্থ হলে দেখার জন্য ছুটে গেছেন। এ রকম প্রাণবন্ত সংসদ আমরা গত ১৭ বছর দেখি নাই। জুলাই গণঅভ্যুত্থানের এটি সবচেয়ে বড় পাওয়া যে সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। সব সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ যে তারা সিভিলাইজড আচরণ করছেন। এ রকম সভ্য আচরণই আমরা আপনাদের কাছে দেখতে চাই। মানুষ শুধুমাত্র সিভিলাইজড আচরণ করলেই অনেক কিছু অর্জন করা যায়। বিরোধী দলগুলোকেও বিশেষ ধন্যবাদ যে তারা সংসদে পার্টিসিপেট করছেন। এ ব্যাপারটা ট্রিভিয়াল না। আপনাদেরকে অভিবাদন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)