যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের পরিকল্পনা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ১১:৩১ এ এম
শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের পরিকল্পনা

অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করতে এই গ্রীষ্মে পরিকল্পনা পেশ করবে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মঙ্গলবার বলেছেন, শিশুদের সুরক্ষা জোরদার করতে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে এই পরিকল্পনা নিতে যাচ্ছে ইইউ।

 
সাম্প্রতিক মাসগুলোতে কঠোর নিয়ন্ত্রণের পক্ষে সমর্থন বেড়েছে। শিশুদের আসক্তি সৃষ্টিকারী অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপের আহ্বানে নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স, স্পেন, গ্রিস ও ডেনমার্ক।

কোপেনহেগেনে অনুষ্ঠিত ইউরোপীয় সামিট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড চিলড্রেনে প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা দেখছি প্রযুক্তি কতটা বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছে এবং কীভাবে এটি শৈশব ও কৈশোরের প্রতিটি কোণে প্রবেশ করছে।’

বেশ কয়েকটি ইইউভুক্ত দেশ এ বিষয়ে ইতোমধ্যেই জাতীয় আইন প্রণয়নের পথে এগোচ্ছে।

অপ্রাপ্তবয়স্কদের আসক্তি এবং সামাজিক উদ্বেগের মতো সমস্যা মোকাবিলার লক্ষ্যে সম্ভাব্য পদক্ষেপগুলো মূল্যায়নের জন্য অনলাইন শিশু সুরক্ষার বিষয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে ইউরোপীয় কমিশন।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি শুধু ইইউ বিবেচনা করছে এমন নয়। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ইতোমধ্যে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

সূত্র: ইউরো নিউজ

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)