যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইসকন দায়ী থাকবে: ইলিয়াস হোসাইন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১২:১৪ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০২:০৩ এ এম
ইসকন দায়ী থাকবে: ইলিয়াস হোসাইন

আমেরিকাতে আমার যে কোনো ক্ষতি এমনকি সড়ক দুর্ঘটনার জন্যেও ইসকন দায়ী থাকবে৷ মৃত্যু কিংবা আমার জীবনের কঠিন কোনো পরিস্থিতির জন্যে আমি ভয় পাই না তবে সবাইকে জানিয়ে রাখলাম, দোয়া করবেন৷

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে নানা শঙ্কা প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন। ইলিয়াস হোসাইন লিখেছেন:

কয়েকদিন আগে ইসকনের এক নেতা নিউইয়র্কে আমাকে দেখে উত্তেজিত হয়ে ওঠে৷ সেদিন তিনি আমাকে দেখে নেয়ার হুমকি দেন এবং বলেন আমাকে নিয়ে কাজ চলছে৷ তারপরে বেশ কিছু ঘটনা ঘটেছে৷ সপ্তাহখানেক আগে আমি পরিবার নিয়ে বাইরে গিয়েছিলাম৷ রাস্তার অপরপ্রান্তে গাড়ি পার্ক করে আমরা একটা রেস্টুরেন্ট থেকে কফি নিয়ে আমি একা গাড়ি আনতে যাই৷ পথচারীদের গ্রীন সিগন্যাল থাকা অবস্থায় রাস্তা পার হচ্ছিলাম হঠাৎ একটা গাড়ি রেড লাইট ক্রস করে আমার দিকে চালিয়ে দেয়৷ আমি দ্রুত জাম্প করে ফুটপাথে উঠে যাই৷ গাড়িটার গতিবিধি এতোটাই ভীতিকর ছিলো যে, আমার স্ত্রী রেস্টুরেন্টের সামনে থেকে আতঙ্কে চেঁচিয়ে ওঠে৷ গেলো ৭ বছর আমেরিকার জীবনটা এভাবেই কেটেছে৷ গতকাল এখানকার একটি সংস্থা থেকে আমার বাসায় এসেছিলো তারা আমাকে সম্প্রতি ইসকন নিয়ে করা আমার কয়েকটি ফেইসবুক পোস্ট সম্পর্কে জিজ্ঞেস করে৷ আমি আমার মতো জবাব দিয়েছি৷

ইসকন আমেরিকাতে অনেক শক্তিশালী তাদেরকে নিয়ে কথা বলা হয়তো আমার পক্ষে আর সম্ভব হবে না, বাংলাদেশের সব মিডিয়াও তাদের কেনা৷ অতএব দেশের জনগন এবং  সরকারের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশে তাদের কার্যক্রমের উপর দৃষ্টি রাখা৷

আর আমেরিকাতে আমার যে কোন ক্ষতি এমনকি সড়ক দুর্ঘটনার জন্যেও ইসকন দায়ী থাকবে৷ মৃত্যু কিংবা আমার জীবনের কঠিন কোন পরিস্থিতির জন্যে আমি ভয় পাই না তবে সবাইকে জানিয়ে রাখলাম, দোয়া করবেন৷

-ইলিয়াস হোসাইন

জুন.১০.২০২৬

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)