সুবর্ণভূমি ডেস্ক
ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বিএনপি। অস্ট্রেলিয়া প্রবাসী, বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই কথা লিখেছেন। তার লেখাটি সুবর্ণভূমি পাঠকদের জন্য তুলে ধরা হলো:
প্রিয় বিএনপি!
আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন না যে কোন ভয়াবহ পরিস্থিতিতে আপনারা পড়েছেন।
রাষ্ট্রের দুইটা ফাংশন আছে যেটা কখনোই প্রাইভেটাইজ করা যায় না - শুধু সরকারই করতে পারে। বিচার ও ভায়োলেন্স। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে দুটো কাজই প্রাইভেট সিটিজেনরা স্বউদ্যোগে করা শুরু করেছে। সেদিন দেখলাম তৌহিদী জনতা মাশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা বন্ধ করে দিয়েছে।
এই যদি হয় আপনাদের লারেলাপ্পা অবস্থা - গুডলাক!
আপনারা দুই বছর দূরে আছেন যে এইসব ওয়েল মীনিং ফ্যানাটিকরা সিনেমা হলের ভেতরে বোমা মারবে। মার্ক মাই ওয়ার্ডস।
আপনারা গভর্নেন্স এর সর্বোচ্চ অপরাধ করতেছেন। You are appearing bloody weak and you will have to pay for it dearly. আপনারা মনে করছেন যে ধর্মপ্রাণ মুসলমানরা রাগ করে - এমন কিছুই আমরা করবো না। ভালোবাসা দিয়ে সারিয়ে তুলবো - ছাত্রলীগকে যেমন সারিয়ে তুলতে চেয়েছিলেন জাফর ইকবাল সাহেব। এগেইন - গুড লাক!
ডানে এবং বামে - উভয় দিক থেকে আপনারা জনপ্রিয়তা হারাবেন অবিশ্বাস্য গতিতে। যদি জনগণই বিচার করে ও শাস্তি দিতে পারে তাহলে আপনাদের কী দরকার? সিরিয়াসলি!
অচিরেই দেখবেন যে জনগণ আপনাদের ট্যাক্সও না দেওয়া শুরু করবে এবং আপনারা ইউনুস সরকারের মতো মামু সরকার হয়ে যাবেন।
কোনো গ্রাম যদি বিচার করে ও বিচার ডিসপেন্স করে - যদি ৫০০ জন সেখানে উপস্থিত থাকে - সেই ৫০০ জনেরই বিচার করেন। যেই দেশে সাধারণ জনগণ মিলেমিশে প্রকাশ্যে বিচার ডিস্পেন্স করা শুরু করে - সেই দেশে সরকারকে জনগণ সমীহ করে না।
আল্লাহর ওয়াস্তে সিরিয়াস হন। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন না যে কোন ভয়াবহ পরিস্থিতিতে আপনারা পড়েছেন।