যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০৯:৪১ পিএম
আপডেট : রবিবার, ৭ জুন,২০২৬, ১০:১৯ পিএম
জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

বর্তমান পরিস্থিতি, সমালোচনা এবং বিভিন্ন মহলের মন্তব্য নিয়ে খোলামেলা প্রতিক্রিয়া তার সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ।

রোববার (৭ জুন) তিনি তার পোস্টে লিখেছেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু সেটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়া এমনসব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেও ছিলো না। এদের নিয়া কথা বলা তো দুরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করে নাই।

তিনি আরও বলেন, এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করে, ভাই, অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী? বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হইবো আমার? এটাই কাফফারা।

নিজের বিরুদ্ধে পরিচালিত সমালোচনা, অপপ্রচার ও সমন্বিত প্রচারণার প্রসঙ্গ টেনে সাবেক এই উপদেষ্টা বলেন, এদের মিথ্যাচার ও সম্মিলিত প্রোপাগান্ডা বলে দেয় কাজটা ঠিকমত করতে পারছি। মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।

স্ট্যাটাসে নিজের পেশাগত জীবনের বিভিন্ন দিকও তুলে ধরেন ফারুকী। তিনি বলেন, আমার ক‍্যারিয়ার পুরাপুরিই প্রাইভেট প্রতিষ্ঠান নির্ভর। বিজ্ঞাপন হউক, টেলিভিশন হউক আমি নিজের সিগনেচার রেখে কাজ করে নিজের একটা স্টাইল তৈরি করতে পারছি। ফলে আমার যা অর্জন সেটা আমার দর্শকের কল্যাণেই। কাজ পাওয়ার জন‍্য কোনো সরকারের কাছে আমার যাওয়ার দরকার পড়ে নাই। আমরা ইন্ডাস্ট্রি বদলাইছি কাজ দিয়া। কারো সামনে গিয়া হাত কচলাইয়া না।

আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এমন অভিযোগেরও জবাব দেন ফারুকী। তিনি বলেন, আওয়ামী লীগ কেনো কোনো সরকারের সাথেই আমার কোনো ব‍্যবসার সম্পর্ক নাই, ছিলো না। কারণ সরকারি কাজ আমাদের পোষায় না।

তবে তার প্রতিষ্ঠানের মাধ্যমে সীমিতসংখ্যক কিছু সরকারি প্রকল্পে কাজ হয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, যে দুই-চারটা সরকারি কাজ আমার প্রতিষ্ঠান করছে কিবরিয়ার কোডিরেকশনে, সেগুলোও করার জন‍্য তারাই আমার কাছে অনুরোধ নিয়া আসছে। যেমন, বিমান বাহিনী অনির্বাণ, নেভি, ভ‍্যাট এরকম কয়টা। এগুলা আমার টোটাল ক‍্যারিয়ারের ১ পারসেন্টও না।

বিজ্ঞাপন খাতের প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক নিয়েও বক্তব্য দেন ফারুকী। তিনি বলেন, এমন কি যে বিজ্ঞাপন এজেন্সিগুলি আওয়ামী লীগ সরকারের সাথে কাজ বেশি করছে বলা হয়, তাদের শীর্ষ পদে আমার বন্ধুরা থাকার পরও ওদের সাথে আমার কাজের ইতিহাস অতি নগণ্য। ধরেন, ২০ বছরে ৫টা কাজ করছি কিনা সন্দেহ। যে ২০ বছরে অন‍্য ফিল্মমেকাররা হয়তো কাজ করেছে ২০০টা।

নিজেকে ‘ঘাড়ত্যাড়া’ বা আপসহীন স্বভাবের মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমার এই রেবেল স্বভাবের পরও যে আমি খাইয়া পইরা বাঁচতে পারছি এর কারণ বেশ কিছু ব্র্যান্ড আমার উপর বিশ্বাস রাখছে। আর আমি তাদেরকে হিট বা টকাবিলিটি ক্রিয়েট করে এরকম কাজ দিছি বইলা হয়তো। যদিও ইদানীং ইন্ডাস্ট্রি প‍্যাটার্ন আরো বদলাইছে। সেটা অন‍্য আলাপ। ফলে আমার ক‍্যারিয়ার এজেন্সি সিন্ডিকেটের ওপর দাঁড়ানোও না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)