যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৮:৪৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ০৯:১৬ পিএম
পাইকগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশানারা পারভীন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা কুতুব উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক মোমিন সানা, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সেলিনা পারভীন, বিজন বিশ্বাস, খলিলুর রহমান, এসএম আমিনুল ইসলাম লিটু ও জামিলুর রহমান রানা।

বক্তারা বলেন, খেলাধুলা ও শারীরিক চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

খেলাধুলা সুস্থ, সুন্দর ও মননশীল জাতি গঠনেও সহায়ক।

তারা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ গ্রামীণ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের খেলার মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)