যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় ফুটবল দলের সাবেক নয় খেলোয়াড়কে যশোরে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০১:১০ এ এম
জাতীয় ফুটবল দলের সাবেক নয় খেলোয়াড়কে যশোরে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অংশগ্রহণকারী যশোর জেলার সাবেক, বর্তমান ও প্রয়াত নয় খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে ‘সৌখিন ক্রীড়াচক্র, যশোর’-এর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৌখিন ক্রীড়াচক্রের সভাপতি প্রকৌশলী মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাওসার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, যশোরের ফুটবলের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য। এই জেলার খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ধরে রাখতে গুণী খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন করা জরুরি।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অংশ নেওয়া যশোরের সাবেক, বর্তমান ও প্রয়াত মোট নয়জন খেলোয়াড়কে (পাঁচ পুরুষ ও চার নারী) সম্মাননা ক্রেস্ট ও স্মারক দেওয়া হয়। প্রয়াত খেলোয়াড়দের পক্ষে তাদের পরিবারের সদস্যরা সম্মাননা গ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)