যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশে চার নতুন মুখ নিয়ে আসছে পাকিস্তান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০২:২৭ পিএম
বাংলাদেশে চার নতুন মুখ নিয়ে আসছে পাকিস্তান

আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ঢাকা ও সিলেটে অনুষ্ঠেয় দুই টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে নেতৃত্বের ভার শান মাসুদের কাঁধেই থাকছে।

এবারের পাকিস্তান দলে ডাক পেয়েছেন চারজন নতুন মুখ। তারা হলেন- আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং উইকেটকিপার মুহাম্মদ গাজী ঘোরি। পিসিবি জানিয়েছে, স্কোয়াডে সুযোগ পাওয়া দলটির বেশির ভাগ ক্রিকেটারই বর্তমানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন।

স্কোয়াড ঘোষণার পাশাপাশি পিসিবি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে তাদের নতুন টেস্ট কোচ হিসেবে চূড়ান্ত করেছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে গত মাসে জাতীয় নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়। তারপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। চার সদস্যের নির্বাচক কমিটির আসাদ শফিককে করা হয়েছে ব্যাটিং কোচ। উমর গুল বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন।

পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে করাচিতে একটি বিশেষ ক্যাম্প করবে দল। আগামী ২৭ এপ্রিল শুরু হয়ে ক্যাম্পটি চলবে ১ মে পর্যন্ত। এরপর ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল এবং ৩ মে ঢাকায় পা রাখবে তারা।

সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ৮ মে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইমাম-উল-হক, সৌদ শাকিল, সালমান আলী, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, খুররম শেহজাদ, নোমান আলী, সাজিদ খান, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার)।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)