স্টাফ রিপোর্টার
, যশোর
মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, ১৪তম পর্বের কুইজ বিজয়ী মেহেরান হাসান জিতু এবং ১৫তম দিনের কুইজ বিজয়ী মাহমুদুল হসান।
পুরস্কার গ্রহণের আগে বিজয়ীরা সুবর্ণভূমি স্টুডিওতে তসলিম শিমুলের উপস্থাপনায় ‘পুরস্কার বিজয়ীদের বিশ্বকাপ আড্ডা’ শীর্ষক শোতে অংশ নেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন ক্রীড়ালেখক তসলিম শিমুল, মাল্টিমিডিয়া রিপোর্টার ইমরান হোসেন রাজ।
পুরস্কার হাতে পেয়ে বিজয়ীরা সুবর্ণভূমির এই ব্যতিক্রমী ও আনন্দদায়ক উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
পাঠকদের ফুটবল আনন্দ ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে সুবর্ণভূমির এই আয়োজন। বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত কুইজ ও প্রেডিকশন প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।