অভয়নগর (যশোর) প্রতিনিধি
বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে যশোরের অভয়নগরে বর্ণাঢ্য র্যালি ও সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে নওয়াপাড়ার সাউদার্ন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আখতারুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুর রহমান এবং সাউদার্ন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী উপাধ্যক্ষ ওমর ফারুক, সহকারী শিক্ষক কানাই লাল এবং নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স।
বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে সাউদার্ন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়।