যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় মাদক সেবন করায় দুই মাসের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৬:৪৩ পিএম
মাগুরায় মাদক সেবন করায় দুই মাসের কারাদণ্ড

মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. ফরিদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে ফরিদকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মাগুরার পরিদর্শক মো. বেলাল হোসেন ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ফরিদকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)