যশোর, বাংলাদেশ || শনিবার, ১৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চালু হোক ঐতিহ্যবাহী সবাহি মক্তব

মুফতি আরিফ ফয়সাল শ্যামনগরী

প্রকাশ : শনিবার, ১৬ মে,২০২৬, ০১:০০ পিএম
চালু হোক ঐতিহ্যবাহী সবাহি মক্তব

আজ আর দেখা যায় না ভোরবেলা গায়ে চাদর জড়িয়ে মাথায় টুপি দিয়ে বা মাথা-গায়ে ওড়না পেঁচিয়ে কুরআন সিপারা বুকে লাগিয়ে মুসলিম বাচ্চাদের দলবেঁধে মসজিদে যেতে। মসজিদগুলো থেকে সকালবেলা নৈতিক শিক্ষার পাঠগুলো এখন আর শোনা যায় না। যেমন হারিয়ে গেছে কুরআনের সুর আলিফ লাম মিম!!

মক্তবের মৌলভি সাহেব শিখাতেন ওজু ও গোসলের নিয়ম, প্রস্রাব পায়খানার সুন্নত তরিকা, নামাজের পদ্ধতি, খানাপিনার জরুরি দুআ মাসায়েল। গোল করে দাঁড়িয়ে সুরে সুর মিলিয়ে আনন্দচিত্তে পড়তে পড়তে সব মুখস্ত হয়ে যেত। বাল্যকালের এই মকতবি শিক্ষা আমৃত্যু পথ দেখাতো।

বাংলার আবহমানকালের ঐতিহ্য নৈতিক শিক্ষার বীজতলা সবাহি মক্তব বিলুপ্তির পথে আজ। মহাগ্রন্থ আল কুরআন আজ মুসলিম সন্তান পড়তে পারে না। এখন মাদরাসাতে যারা পড়ে, তারা ছাড়া কুরআন পড়তে জানে ক’জন হাতেগোনা যাবে হয়তো। কুরআনের আলো থেকে বঞ্চিত মুসলিম মন-মানস।

কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গগুনে গুণী তৈরি হয়। ঠান্ডা পানি একাই ঠান্ডা থাকে না, পানকারীর বুকটাও শীতল রাখে। ওই পানি আবার রৌদ্রতাপে গরম হয়। বুঝা গেল, সংস্পর্শের ছোঁয়ায় সবাই বদলে যায়। পরিবেশের প্রভাব সবার উপর কমবেশি পড়ে।

এজন্য মহাগ্রন্থ আল কুরআনে বারবার বলেছে, ‘তোমরা নেককার, সত্যবাদীদের সাথে থাকো।’

মুসলিম সন্তানের বাল্যকালটা মক্তবের নুরানি পরিবেশে অতিবাহিত হলে তার জীবনটাও হবে নুরময়। হবে আলোকিত নৈতিকতাসম্পন্ন মানুষ। বিশ্বনবীজি ও তার সাহাবিদের গল্প শুনবে। শিক্ষা নিয়ে বড়কে করবে শ্রদ্ধা। ছোটকে করবে স্নেহ। সমবয়সীর প্রতি করতে শিখবে হৃদ্যতাপূর্ণ আচরণ। আল্লাহর ভয় ধারণ করবে কচি বয়স থেকে। বড় হয়ে পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। বৃদ্ধ বয়সে পিতামাতার খেদমত করাকে সৌভাগ্যের ওসিলা মনে করবে। অমানবিক হয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। করোনার মতো মহামারিতে পিতা-মাতার লাশের খাটিয়াকে স্পর্শ করা থেকে দূরে থাকবে না ইনশাআল্লাহ।

হাদিসে এসেছে, প্রতিটি শিশু ইসলামের ফিতরাত তথা স্বভাবধর্ম নিয়েই জন্মগ্রহণ করে। কিন্তু পিতা মাতা তাকে ভুলপথে ধাবিত করে। শিরক কুফরিতে লিপ্ত করে। স্রষ্টাকে চেনায় না। তাঁর সন্তুষ্টির পথের সাথে পরিচয় করায় না। এজন্য পিতামাতার দায়িত্ব ছোটবেলা থেকে কচি হৃদয়ে ঈমানের বীজ বপন করা। স্রষ্টাকে চেনানো। ইসলামের বুনিয়াদি শিক্ষা অর্জন করানো। আর এর জন্য সবচেয়ে উত্তম মাধ্যম মসজিদের সাবাহি মক্তব।

প্রতিটি মহল্লার মসজিদে চালু হোক আবার বাংলার আবহমানকালের ঐতিহ্য সাবাহি মক্তব। ইসলামের ফরজ ইলেম অর্জন করা সবার অধিকার। সবার জন্য ঈমান। সবার জন্য কুরআন। নৈতিক শিক্ষার বীজতলা সাবাহি মক্তব চালু হোক গ্রামে শহরে সবখানে।

লেখক: ইমাম ও খতিব, নলডাঙ্গা রোড জামে মসজিদ যশোর

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)