যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৩৯ শিশুর ৪০টি ছবি প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৯:০০ পিএম
৩৯ শিশুর ৪০টি ছবি প্রদর্শনী শুরু

প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে শিশুদের চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিবর্তন যশোর পরিচালিত ‘আনন্দ বাড়ি’র উদ্যোগে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাস্কর মাহবুব জামাল শামীম এবং চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান রুননু। অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপন, যশোর ইনস্টিটিউটের লাইব্রেরি সেক্রেটারি অধ্যাপক জুলফিকার আলী মাসুম, বিবর্তন যশোরের উপদেষ্টা আবুল বাশার সাইফুদ্দৌলা, ইয়াসিন আলী।

বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনন্দ বাড়ির অধ্যক্ষ শীলা রানী দাস। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩৯ শিশুর আঁকা ৪০টি ছবি প্রদর্শনী শুরু হয়েছে। এর পাশাপাশি কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শিল্পী এস এম সুলতানের জীবন, শিল্পচর্চা এবং শিশুদের সৃজনশীল বিকাশের দর্শন তুলে ধরা হয়।

আমন্ত্রিত অতিথিরা বলেন, শিশুরা যখন প্রকৃতি, মানুষ ও তাদের চারপাশের জীবনকে ছবির মাধ্যমে তুলে ধরে, তখন তারা শুধু ছবি আঁকা শেখে না; বরং জীবন ও সমাজকে গভীরভাবে উপলব্ধি করতে শেখে—এস এম সুলতানের শিল্পভাবনায় এমন দর্শনের প্রতিফলন রয়েছে।

তারা আরও বলেন, বর্তমান সময়ে শিশুদের সৃজনশীল ও মানবিক বিকাশে শিল্পচর্চার গুরুত্ব অপরিসীম। প্রযুক্তিনির্ভর জীবনে শিশুদের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে নিয়মিত চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন প্রয়োজন।

আজ শনিবার দুপুর আড়াইটা থেকে চিত্রকর্ম প্রদর্শনী শুরু হবে। চলবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠান শেষ হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)