যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুণ্যের আগে পাপ সংবরণ, দানের পূর্বে হক পূরণ

মো. মিজানুর রহমান

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১০:০০ এ এম
পুণ্যের আগে পাপ সংবরণ, দানের পূর্বে হক পূরণ

প্রতিটি ধর্মই শান্তির বাণী প্রচার করেছে। কী কাজ করলে সমাজে শান্তি রক্ষা হবে তা সব ধর্মেই বলা হয়েছে। হজরত মুহাম্মদ (সা.) এর বিদায় হজের ভাষণেও সমাজে শান্তি রক্ষায় কী করতে হবে তার নির্দেশনা আছে।

শুধু পুণ্য অর্জন শান্তির মাধ্যম বা জান্নাত অর্জনের মূল চালিকা শক্তি নয়। সংযম এবং সংবরণ বিষয়টিকে সব ধর্মেই গুরুত্বের সাথে দেখানো হয়েছে। ইসলাম ধর্মে রমজান মাস সংযম এবং সংবরণ শেখায়। খ্রিস্টান ধর্মে আছে লেন্ট বা মহাউপবাস এবং হিন্দু ধর্মে আছে উপবাস। এই রোজা এবং উপবাস মানুষকে খাদ্যাভাব বুঝাতে চেষ্টা করে। মানুষকে সংযমী হতে শিক্ষা দেয়। অন্যায় হতে দূরে থাকতে শিক্ষা দেয়।

আমি-আপনি নামাজ পড়ে কপালে কালো দাগ করে ফেলছি। তিলকের রেখা কপাল হতে নাক অবধি টানছি। একই সাথে ব্যবসায়ী হিসেবে ক্রেতাকে ওজনে কম দিচ্ছি; প্রতিবেশীর নামে গিবত করছি; অন্যের হক ফাঁকি দিচ্ছি; আপনজনকে অসম্মানিত করছি; অন্যের রিজিকের ক্ষতি করছি; এতিমের হক মেরে দিচ্ছি; প্রকৃতির অনিষ্ট করছি। মোট কথা মানুষ এবং প্রকৃতিকে ঠকিয়ে; নিজের উপর অর্পিত দায়িত্ব এড়িয়ে; বর্তিত কর্তব্যকে তাচ্ছিল্য করে আমরা যে ইবাদতের (পুণ্য) পিছে ছুটছি তা ইবাদতের পরিবর্তে মুনাফেকিতে (দ্বিমুখিতা) রূপান্তরিত হচ্ছে না তো?

হয়তো আমি-আপনি দান করছি আমাদের আপনজনের হক ফাঁকি দেওয়া সম্পদ হতে। আপনার/আমার উপর আপনজন ও প্রতিবেশীদের যে হক আছে সেগুলি পূরণ না করে আমি আপনি অপরিচিতের মাঝে লোকদেখানো দান করে সাওয়াব (পুণ্য) পেতে চেষ্টা করছি। নিজেদেরকে অন্যায় বা পাপ হতে বিরত করছি না। যে পুণ্য আমাদেরকে অন্যায় হতে দূরে রাখতে পারছে না, সে পুণ্যে আমাদের পাপ মোচন হবে কীভাবে? আমরা অবশ্যই আল্লাহর আনুগত্য করবো, তাঁর ইবাদত করবো, আল্লাহর সন্তুষ্টি এবং সাওয়াবের আশায় দানও করবো। তবে আমাদের পুণ্যের পূর্বে পাপ হতে সংবরণ এবং দানের পূর্বে হক পূরণ প্রয়োজন। এতে আল্লাহর ইবাদত করা এবং সমাজে শান্তি/শৃঙ্খলা রক্ষা উভয় কাজ একসাথে সম্পন্ন হবে। আসুন, আমরা গতকাল করা অন্যায়টিকে শুধরে নিয়ে পুণ্যের সন্ধান করি এবং দান করার পূর্বে আপনজনের হক পূরণ করি।

লেখক: কবি, কথাসাহিত্যিক

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)