স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদের উদ্যোগে মঞ্চ নাটক ‘নরক গুলজার’ ও ‘ম্যাকবেথ’ এবং নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে যাত্রাপালা ‘বিদ্রোহী নজরুল’ মহরত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নাট্যকলার মহড়াকক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেডএম সালেকের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আনছারুল হক খোকন, ইনস্টিটিউটের সহসভাপতি ড. শাহনাজ পারভীন, সহসাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলুসহ বিভিন্ন বিভাগের সম্পাদকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহমেদ পলাশ ও তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মৃণাল কান্তি দে’র রচনায় যাত্রাপালা বিদ্রোহী নজরুল, মনোজ মিত্রের নরক গুলজার, শেক্সপিয়ার এর গল্প অবলম্বনে নাটক- ম্যাকবেথ এর বই হস্তান্তর করা হয়।যাত্রাপালা ও নাটক পরিচালনা করেছেন, বদরুল আলম দুলাল ও আলমগীর হোসেন বাবু, মাসউদ জামান।
অনুষ্ঠানে কেক কেটে দুটি মঞ্চনাটক, যাত্রাপালার মহরত এবং নাটকের পোস্টার, টিকিটের উন্মোচন করা হয়।