যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০৭ পিএম
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ১০:১২ পিএম
সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক শিল্পী মিলু ঠাকুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের একটি হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপাশা সংগীত অ্যাকাডেমির সভাপতি বিএম লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় প্রয়াত শিল্পীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিল্পী বাণী চক্রবর্তী, রামনারায়ণ পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান সিদ্দিকুর রহমান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব এস আলম শিপলু, জিয়াউর রহমান লোটাস, সাংবাদিক কাজী ইমরান ও প্রয়াত শিল্পীর সন্তান মো. রাজীন ঠাকুর।

সভায় উপস্থিত ছিলেন সৈয়দ গোলাম কিবরিয়া, চুন্নু শেখ, হাসান খান, রাহাত বাবু, মিন্টু হক, সাংবাদিক সবুজ সরদার, আজিজুর বিশ্বাস, মোল্যা সান্ত, সৈয়দ রাকিব প্রমুখ।

সভা শেষে প্রয়াত মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লক্ষ্মীপাশা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা বাকীবিল্লাহ ও মুফতি বাকী বিল্লাহ মাহমুদী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)