যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ‘কালচারাল লিডারশিপ’ প্রোগ্রাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৬:০৭ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৭:৩৬ পিএম
যশোরে ‘কালচারাল লিডারশিপ’ প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে যশোর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম ২০২৬’ শনিবার (২১ নভেম্বর) প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক সংসদের যশোর অঞ্চল পরিচালক আবু তাহের বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, যশোরের প্রধান উপদেষ্টা যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রছুল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও যশোর অঞ্চলের সহকারী পরিচালক ওয়াহেদুজ্জামান আহমেদ।

প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর। বিষয়ভিত্তিক আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল হাসান, শিক্ষাবিদ ড. আহসান হাবীব ইমরোজ, শিশু সংগঠক আবেদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও যশোর-৫ আসনের এমপি অ্যাড. গাজী এনামুল হক, মেহেরপুর ১ আসনের এমপি মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর-২ আসনের এমপি নাজমুল হুদা, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি মো. রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, মাগুরার প্রধান উপদেষ্টা সাঈদ আহম্মদ (বাচ্চু), নড়াইলের এমপি অ্যাড. আতাউর রহমান বাচ্চু।

লিডারশিপ প্রোগ্রামে যশোর অঞ্চলের সাত জেলার দুই শতাধিক সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলার সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশিম রেজা, সহ সেক্রেটারি তরিকুল ইসলাম, কুষ্টিয়া জেলার সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল আমীন (জসীম), মাগুরা জেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান, নড়াইল জেলার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, ঝিনাইদহ জেলার পরিচালক মো. রাশেদ সরোয়ার, মেহেরপুরের সভাপতি মো. আবদুল জব্বার, সেক্রেটারি ইব্রাহিম হিমু, চুয়াডাঙ্গা জেলার সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)