যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভেড়ামারায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৪:০০ পিএম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৪:৩৬ পিএম
ভেড়ামারায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে সুমন সরদার (৩০) নামে এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন।

সোমবার (২০ জুলাই) সকালে ভেড়ামারা থানা পুলিশ নিহতের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সুমন সরদার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা ফুটবল দলের কট্টর সমর্থক সুমন সরদার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন এবং একসঙ্গে সান্ধ্যভোজে অংশ নেন। খেলা শেষে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়। পরে সবাই ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশিতে পেঁচিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান জানান, নিহত সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)