যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময়

মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০২:১৬ পিএম
আপডেট : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০২:২৫ পিএম
মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় আমানুল্লাহ (৫২) নামে মসজিদের এক ইমাম আহত হয়েছেন। এ সময় ইমামের ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হেলাঞ্চি ইউনিয়ন পরিষদ ভবনের কাছের রাস্তায় এ ঘটনা ঘটেছে।

আহত আমানুল্লাহ স্থানীয় কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি হেলাঞ্চি বাজার মসজিদে নিয়মিত নামাজ পড়ান।

আহত আমানুল্লাহকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, ‘আমানুল্লাহ অন্যান্য দিনের মতো শনিবার ভোরে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে হেলাঞ্চি বাজার মসজিদে নামাজ পড়াতে আসছিলেন। পরিষদ ভবনের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ইমামকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে তার গ্লামার ব্রান্ডের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে আমি মণিরামপুর হাসপাতালে গিয়ে ইমামকে দেখে এসেছি।’

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, সকাল ৬টা ২০ মিনিটি আমানুল্লাহ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার মাথাসহ দেহের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)