স্টাফ রিপোর্টার
, যশোর
শাহাদৎ হোসেন (৪১) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটকের দাবি করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
শনিবার রাত সোয়া আটটার দিকে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কে অভিযান চালায় র্যাব।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, শনিবার রাত সোয়া আটটার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শংকরপুর চোপদারপাড়া বারেক সড়কের শাহাজাহানের ছেলে শাহাদৎ হোসেনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এ খবর পেয়ে তার নেতৃত্বে একটি অভিযানিক টিম ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা শাহাদৎ হোসেনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার ঘরের সামনে উল্টিয়ে করে রাখা প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করেন।
আটকের পর র্যাবের জিজ্ঞাসাবাদে শাহাদৎ হোসেন দাবি করেন, পিস্তলটি ভারত থেকে নিয়ে আসা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, শাহাদৎ হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সাথে জড়িত। শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। সেখানে গোপনে অবৈধ অস্ত্র তৈরি করা হতো কি না তা তারা খতিয়ে দেখছেন বলে জানান।