যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুইজনকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৪:৪০ পিএম
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুইজনকে গ্রেপ্তারের দাবি

যশোর শহরের হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছেন যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরে বড়বাজারের এক নম্বর হাটখোলা রোডের জয় মা ভাণ্ডারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার মৃত দুলাল কাজীর ছেলে আব্দুর রহমান (২২) এবং বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত কাশীনাথ ব্যানার্জির ছেলে মিন্টু ব্যানার্জি (৩৫)।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ আমান ওই অভিযানের নেতৃত্ব দেন।

তার ভাষ্য, অভিযানের সময় মাদক কারবারি সাইকেল আরোহী দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি চালিয়ে আব্দুর রহমানের কাছ থেকে ৮৫টি এবং মিন্টু ব্যানার্জির কাছ থেকে ৭৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ১৬০টি ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)