যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভাতিজা হত্যায় মেহেরপুরে চাচা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৫:৫৩ পিএম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ১২:১৫ এ এম
ভাতিজা হত্যায় মেহেরপুরে চাচা গ্রেপ্তার

ভাতিজাকে হত্যার ১৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চাচা লালন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার আমঝুপি নীলকুঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মূর্শেদের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার লালন হোসেন গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

একটি বাইসাইকেল চুরির মামলায় চাচা লালন হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় ভাতিজা নাহিদ হোসেনের ওপর ধারালো হাসুয়া দিয়ে হামলা চালায় লালন। এতে নাহিদ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নাহিদ হোসেন ঘাতক লালন হোসেনের সৎভাই জাহিদ হোসেনের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মূর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম আমঝুপি নীলকুঠি এলাকায় অভিযান চালিয়ে ঘাতক লালনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হেরোইনসহ একাধিক মাদক মামলা আছে। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)