বাগেরহাট প্রতিনিধি
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার মোরেলগঞ্জ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত তামিম মেডিকেল ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক ওষুধ প্রশাসন বাগেরহাট মো. ফজলুল হক ও মোরেলগঞ্জ থানা পুলিশের একটি টিম।