যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে দুই বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ১০:৫৭ এ এম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০২:৪০ পিএম
গাংনীতে দুই বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে পৃথক দুটি বাড়ির সামনে কালো টেপে মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওদাপাড়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে মো. নিজাম উদ্দিন এবং ইকরাম হোসেনের ছেলে ইমদাদুল হকের বাড়ির প্রধান ফটকের সামনে কালো টেপে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। সকালে পরিবারের সদস্যরা বস্তু দুটি দেখে তাৎক্ষণিকভাবে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন।

সংবাদ পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বস্তু দুটি পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়।

ভুক্তভোগী নিজাম উদ্দিন বলেন, ‘রাতে কে বা কারা কী উদ্দেশ্যে আমাদের বাড়ির সামনে বস্তু দুটি রেখে গেছে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। পরিবারের কারও সঙ্গে কোনো শত্রুতা বা বিরোধ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল করিম বলেন, উদ্ধার করা বস্তু দুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। আপাতত নিরাপত্তার স্বার্থে বস্তু দুটি পানিভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই কোনো দুস্কৃতকারী চক্র বোমাসদৃশ বস্তু দুটি রেখে গেছে। তবে এগুলো কার্যকর কোনো বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞ পরীক্ষার আগে নিশ্চিত হওয়া সম্ভব নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ স্থানীয়দের কোনো ধরনের গুজবে কান না দিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো বস্তু বা ব্যক্তির গতিবিধি নজরকাড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)