যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়া থানা পুলিশের ছদ্মবেশে অভিযান, ‘ডাকাত সর্দার’ গ্রেপ্তার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ১০:২৬ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৭:১১ পিএম
কালিয়া থানা পুলিশের ছদ্মবেশে অভিযান, ‘ডাকাত সর্দার’ গ্রেপ্তার

কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশে অভিযান চালিয়ে আরজ আলী শেখ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ; যাকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলা হচ্ছে। বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরজ আলী শেখ ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে।

পুলিশ জানায়, ডাকাত সর্দার আরজ আলীকে ধরতে কালিয়া থানা পুলিশ ব্যতিক্রমী কৌশল গ্রহণ করে। পুলিশ সদস্যরা দিনভর বিভিন্ন ছদ্মবেশে এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে সন্দেহভাজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে একটি দল আরজ আলীর বাড়িতে পরিকল্পিত চিরুনি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আরোজ আলী শেখের বিরুদ্ধে নড়াইল, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, সন্ত্রাস ও চুরির অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে। এর মধ্যে কালিয়া থানায় পাঁচটি, নড়াইল সদর থানায় দুটি, খুলনার দিঘলিয়া থানায় একটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার কার্যক্রম পর্যবেক্ষণের পর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)