স্টাফ রিপোর্টার
, যশোর
মাদক মামলায় বেনাপোলের নারী মাদক ব্যবসায়ী পারভীনাকে দশ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পারভীনা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মজিদ মোল্লার স্ত্রী।
মামলায় উল্লেখ করা হয়, ২০২০ সালের ৫ ডিসেম্বর যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পারভীনার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার ঘর তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পারভীনার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে পারভীনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত পারভীনা বর্তমানে জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।