মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ, ইডিগ্রা (Eldegra) ট্যাবলেট, ভায়াগ্রা ও মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) রাত সাড় ৭টার দিকে গোকুলপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ৬৮/৪ এস সংলগ্ন একটি আমবাগান থেকে হাবিলদার ওলিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখান থেকে আসামিবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় সিরাপ এবং ৭ হাজার ৬২০ পিস ভারতীয় ইডিগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই রাতে (৬ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিটের দিকে বাঘাডাঙ্গা বিওপি এলাকার সীমান্ত পিলার ৬০/২৯ আর সংলগ্ন একটি পাটক্ষেত থেকে সুবেদার আলী হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৬৯ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাত ২টা ২০ মিনিটে মাধবখালী বিওপি এলাকার সীমান্ত পিলার ৭০/৪ এস সংলগ্ন অপর একটি আমবাগানে হাবিলদার আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
তবে তিনটি অভিযানের কোনোটিতেই কাউকে আটক করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছে ৫৮ বিজিবি কর্তৃপক্ষ।