যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তারের দাবি

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৬:৫৮ পিএম
খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তারের দাবি

খুলনায় শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মহানগর গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার রুবেল রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মজিবর আকনের ছেলে। তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য বলে দাবি পুলিশের।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই ঘটনার সূত্র ধরে গোয়েন্দা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবলী হোসেন রুবেলকে শনাক্ত করে। পরে নিরালা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে শপিং ব্যাগে পেঁচানো অবস্থায় একটি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তার রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সকল সন্ত্রাসীর মূল উপড়ে ফেলে খুলনাকে একটি শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)