যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে শিশু হত্যায় দুই কিশোরের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৫:৪৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৭:১৪ পিএম
মেহেরপুরে শিশু হত্যায় দুই কিশোরের কারাদণ্ড

মেহেরপুরের বহুল আলোচিত শিশু আবির হত্যা মামলায় দুই কিশোর আসামিকে দোষী সাব্যস্ত করে একজনকে দশ বছর এবং অপরজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের ১৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানা থেকে আদায়কৃত অর্থ ভুক্তভোগী পরিবারের হাতে তুলে দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয় আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত দেশে 'ফ্রি ফায়ার' ও 'পাবজি' গেমের সব ধরনের অ্যাপ অবিলম্বে অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ জুন গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্র আবিরকে পাবজি গেমের পাসওয়ার্ড সংক্রান্ত বিরোধের জেরে তার দুই বন্ধু শ্বাসরোধে হত্যা করে। পরে আবিরের মোবাইল ফোন ব্যবহার করে তার প্রবাসী বাবার কাছে হিন্দি ভাষায় এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানানো হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের মানিকদিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবিরের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবিরের মা রোজিনা খাতুন গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, শিশু আইনে এটি সর্বোচ্চ সাজাগুলোর একটি। অন্যদিকে আদালতের সার্বিক রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আবিরের মা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)