যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কাজী ফার্মসের পরিচালক সেজে ৩৪ লাখ টাকার পণ্য আত্মসাৎ, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৭:১৭ পিএম
কাজী ফার্মসের পরিচালক সেজে ৩৪ লাখ টাকার পণ্য আত্মসাৎ, গ্রেপ্তার ২

যশোরে কাজী ফার্মসের পরিচালক সেজে এক ব্যবসায়ীর ৩৪ লাখ টাকার গমের ভুসি আত্মসাৎ করার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিম।

আটকদের কাছ থেকে আত্মসাৎ করা গমের ভুসি বিক্রির নগদ দশ লাখ তিন হাজার টাকা, ৭৭ বস্তা গমের ভুসি এবং প্রতারণার কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন, ৫১টি সিমকার্ড, দুটি ল্যাপটপ, একটি মোটরসাইকেল ও সোনার গহনা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, পাবনার চাটমোহর উপজেলার নটাবাড়িয়া গ্রামের নুরু মোল্লার ছেলে মনিরুল ইসলাম এবং একই উপজেলার দোদারিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে খালেক সরদার। তাদের মধ্যে মনিরুলকে যশোরের নাজির শংকরপুর এবং খালেককে পুরাতন কসবা এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার পুটে বাজারে অভিযান চালানো হয়। সেখান থেকে চক্রের আরেক সহযোগী আবুল বাসার পালিয়ে গেলেও খোয়া যাওয়া মালামালের একটি অংশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় গত বুধবার (৫ আগস্ট) রাতে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ জুলাই যশোরের ‘কাজী ফার্মস লিমিটেড’ এর ম্যানেজার ও পরিচালক পরিচয়ে প্রতারক চক্রের সদস্যরা চুয়াডাঙ্গার ‘মেসার্স আর এস ইন্টারন্যাশনাল’ এর মালিক মানিক কুমার আগরওয়ালকে ফোন দেন। তারা প্রতি কেজি ৩২ টাকা দরে মোট ৭৫ মেট্রিক টন গমের ভুসি কেনার চুক্তি করেন। পরবর্তীতে ২২ ও ২৫ জুলাই দুই দফায় পাঁচটি ট্রাকে চাহিদামতো ভুসি সরবরাহ করা হয়।

এরপর প্রতারক চক্রের কথামতো ট্রাক ভাড়া, সিকিউরিটি মানি ও ভ্যাটের নামে বিভিন্ন বিকাশ নম্বর এবং ডাচ-বাংলা ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার একটি হিসাবে কয়েক দফায় টাকা পাঠানো হয়। গত ৩১ জুলাই প্রতারক চক্রটি পুনরায় ৩০ হাজার টাকা ধার চাইলে ব্যবসায়ী মানিক কুমারের সন্দেহ হয়।

পরবর্তীতে ২ আগস্ট তিনি যশোর সদর উপজেলার শানতলা এলাকায় কাজী ফার্মস লিমিটেডের অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, প্রতিষ্ঠানটি থেকে ভুসির কোনো অর্ডার দেওয়া হয়নি। পরবর্তীতে ট্রাকচালকদের মাধ্যমে তিনি নিশ্চিত হন যে, প্রতারক চক্রটি হৈবতপুর ও চুড়ামনকাটির কাছে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনের সড়কে ট্রাক থেকে মালামাল আনলোড করে নিয়ে গেছে। এতে তার মোট ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকার মালামাল আত্মসাৎ করা হয়।

ঘটনাটি জানতে পেরে ব্যবসায়ী পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ জানালে সাইবার টিমের উপপরিদর্শক (এসআই) দেবব্রত ঘোষের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করে।

যশোর জেলা পুলিশ জানিয়েছে, এই প্রতারক চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)