যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে গাঁজাসহ আটক দুই মাদক কারবারির কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ১১:৫৯ পিএম
মোরেলগঞ্জে গাঁজাসহ আটক দুই মাদক কারবারির কারাদণ্ড

Subornovumi ছবি: রূপক ছবি

মাদকবিরোধী অভিযানে বাগেরহাটের মোরেলগঞ্জে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাইয়ুম শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

দেলোয়ার হোসেন শেখ এর কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আটক ব্যক্তিরা হলেন, মিত্রডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে কাইয়ুম শেখ (৩৫) এবং নুরুল্লাপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে দেলোয়ার হোসেন শেখ (৬০)।

উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে কাইয়ুম শেখ ও দেলোয়ার হোসেন শেখকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)