যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মারপিটের দুই সপ্তাহ পর মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৮:১৪ পিএম
আপডেট : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৯:০৮ পিএম
মারপিটের দুই সপ্তাহ পর মামলা

যশোরে লাটা গাড়ির (স্থানীয় যন্ত্রযান) চালক ইমরান হোসেন মল্লিককে (৩৫) চুড়ামনকাটি বাজারে মারপিটে জখমের ঘটনার দুই সপ্তাহ পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তিনি ছাতিয়ানতলা এলাকার মোসলেম মল্লিকের ছেলে।

আসামিরা হলেন, চুড়ামনকাটি ছাতিয়ানতলা সরদারপাড়ার আইয়ুব আলী (৬০) ও তার তিন ছেলে রোমেল, রাসেল ও নাছের তারেক, আখতারের ছেলে আশানুর এবং বিজয়নগর গ্রামের আখতারের ছেলে বাদল।

ইমরানের চাচাতো ভাই বিল্লাল হোসেন এজাহারে উল্লেখ করেছেন, তার ভাই ইমরান হোসেন লাটা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৫ আগস্ট সকাল পৌনে ১০টার দিকে চুড়ামনকাটি বাজারে গাড়ি নিয়ে একটি চায়ের দোকানের সামনে দাড়ান। সে সময় আসামি রোমেলকে তার বাইসাইকেল সাইড করতে বলেন। রোমেল বাইসাইকেল না সরিয়ে তাকে গালিগালাজ করে। তার ভাই গালি দিতে নিষেধ করায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রোমেল তার ভাই-বাবা ও অন্যদের সংবাদ দিয়ে বাজারে নিয়ে আসে। আসামিরা মিলে লোহার রড, বাশেঁর লাঠি, ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে। সে সময় বিপুল নামে এক যুবক ঠেকাতে গেলে তাকেও মারপিটে জখম করে। ইমরানের পকেট থেকে কৌশলে ৪৫ হাজার টাকা কেড়ে নেয়। এ সময় চিৎকার শুনে আশেপাশের আরও লোকজন জড়ো হলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে ইমরান ও বিপুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তিনি থানায় মামলা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)