যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে কাভার্ডভ্যানে মিনি পিকআপের ধাক্কা, নিহত ১ আহত ২

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৯:২৭ পিএম
আপডেট : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৯:৪৭ পিএম
যশোরে কাভার্ডভ্যানে মিনি পিকআপের ধাক্কা, নিহত ১ আহত ২

Subornovumi ছবি: রূপক ছবি

যশোরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে মিনি পিকআপের ধাক্কায় নেছার উদ্দিন (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেছার উদ্দিন এবং আহত অনিক (২৩) ও জিয়া (৫৫) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলাটগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মিনি পিকআপটি কুমিল্লা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। বুধবার ভোর ৪টার দিকে যশোর কোতোয়ালি থানার হামিদপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি পিকআপের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর  জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রাজিবুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে নেছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্ত শেষে বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।  

আহত অনিক ও জিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  ঢাকায় রেফার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)