যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ১০:৩৭ পিএম
যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে যশোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র‌্যালি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।

পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে র‌্যালি রের হয়ে চৌরাস্তা, আরএন রোড হয়ে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)