কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের দেড় শতাধিক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ‘এ’ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির।
বুধবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিভিন্ন বই দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
শহর ছাত্রশিবিরের সভাপতি ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মুজাহেরুল ইসলাম, ডা. কাজী কামরুল হাসান শিশির, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইউসুফ আলী, রিয়াজুল ইসলাম প্রমুখ।