প্রেসবিজ্ঞপ্তি
সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রেসক্লাব যশোরের সদস্য এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, খুলনা ও যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ ডাকুয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতারা।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বাধাগ্রস্ত হয়।
তারা অবিলম্বে হানিফ ডাকুয়াকে প্রাণনাশের হুমকির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এম আর খান মিলন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।