যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফকিরহাটে ফলতিতা বাজারে অগ্নিকাণ্ড, ১৩ দোকান পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৯:১০ পিএম
ফকিরহাটে ফলতিতা বাজারে অগ্নিকাণ্ড, ১৩ দোকান পুড়ে ছাই

বাগেরহাটে ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি ছোট-বড় দোকান পুড়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে ফলতিতা বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানগুলোর নগদ টাকা, খাদ্যসামগ্রী, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয় সূত্র জানিয়েছে, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজার এলাকায়।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৩টি দোকান ও দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে গেছে মিষ্টি, খাবার ও মুদিদোকান

আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি দোকানের মধ্যে দুটি মিষ্টির দোকান, দুটি ভাতের হোটেল, দুটি মুদিদোকান, একটি ফাস্টফুডের দোকান এবং অন্যান্য খাবারের দোকান রয়েছে।

স্থানীয়রা জানান, রাতের শেষভাগে বাজারে অধিকাংশ দোকান বন্ধ থাকায় আগুন লাগার বিষয়টি শুরুতে অনেকের নজরে আসেনি।

সর্বস্ব হারিয়ে পথে দোকানিরা

ক্ষতিগ্রস্ত দোকানদার আরিফ শেখ, মো. বক্কার, নিমাই, রূপ সাহাসহ অন্যান্যরা জানান, তারা ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে দোকানে ছুটে আসেন। এসে দেখতে পান তাদের দীর্ঘদিনের ব্যবসার জায়গা ও দোকানের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

দোকানিরা বলেন, দোকানে থাকা নগদ টাকা, মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে তাদের ব্যবসার মূলধন ও জীবিকার অবলম্বন একসঙ্গে পুড়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজাহান মিয়া বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)