যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সিআইডি পরিচয়ে টাকা দাবির অভিযোগ

আশরাফুল ল্যাবরেটরি পরিচালকের জিডি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৭:৪৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৮:৫২ পিএম
যশোরে সিআইডি পরিচয়ে টাকা দাবির অভিযোগ

সিআইডি পরিচয়ে জালিয়াতি ও চাঁদা দাবির শিকার হয়েছেন বলে অভিযোগ যশোরের এক ব্যবসায়ীর।

তার ভাষ্য, প্রতারক চক্র সিআইডি সেজে মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে ওই ব্যবসায়ী অভিযোগ করেছেন। এ ঘটনায় নিজের ও প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী।

জিডিতে বলা হয়েছে, যশোর কোতোয়ালী থানার চাঁচড়া ডালমিল এলাকায় অবস্থিত আয়ুর্বেদিক প্রতিষ্ঠান ‘আশরাফুল ল্যাবরেটরী’-র পরিচালক হাকীম আশরাফুল ইসলাম লিটনের কাছে প্রতারণার এক ফোনকল আসে ১৮ মার্চ ২০২৬ তারিখ দুপুরে।

তার ইমো নম্বরে অজ্ঞাত এ ফোনকলটি আসলে সেখানে কলার আইডি হিসেবে ‘বাংলাদেশ সিআইডি’ লেখা ভেসে ওঠে।

ফোন রিসিভ করার পর অজ্ঞাতনামা ‘প্রতারক’ নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, একজন নারী নাকি আশরাফুল ল্যাবরেটরির ওষুধের বিরুদ্ধে সিআইডিতে অভিযোগ করেছেন। এই অভিযোগ থেকে অব্যাহতি পেতে হলে অবিলম্বে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে হবে। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে সুনাম ক্ষুণ্ন করা হবে। এছাড়াও বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয় প্রতারক চক্রটি। টাকা পাঠানোর জন্য ওই ‘প্রতারক’ একটি বিকাশ নম্বরও (০১৯২১-৪৯৬০৪০) দেন।

এ বিষয়ে ভুক্তভোগী হাকীম আশরাফুল ইসলাম লিটন জানান, ‘প্রতারক চক্রটি ভুয়া পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা দাবি করেছে এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা চালিয়েছে। আমি বিষয়টি অনুধাবন করতে পেরে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।’

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালী থানা পুলিশ জানায়, এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ১৬৬২) নিবন্ধিত হয়েছে। অপরাধীকে শনাক্তকরণসহ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)