যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে মদ, গাঁজাসহ যুবক আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৯:১১ পিএম
মহেশপুরে মদ, গাঁজাসহ যুবক আটক

ঝিনাইদহের মহেশপুরে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা মেদিনীপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, সিরাপ ও গাঁজাসহ টিটন রাসেল (২৪) নামে এক যুবককে আটক করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে মেদিনীপুর গ্রামের শুকুর আলীর পুকুরের পাশে এ অভিযান চালানো হয়।

৫৮ বিজিবি সূত্র জানায়, নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে জীবননগর থানার মেদিনীপুর গ্রামের আলিহীম মন্ডলের ছেলে টিটন রাসেলকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ভারতীয় ৩৪ বোতল মদ, ১৬৮ বোতল সিরাপ ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, এ ব্যাপারে চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)