যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

করমুক্ত ও নকল সিগারেট জব্দ, জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৯:১০ পিএম
করমুক্ত ও নকল সিগারেট জব্দ, জরিমানা

যশোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ করমুক্ত ও নকল সিগারেট উদ্ধার করেছেন র‌্যাব-৬ যশোরের সদস্যরা। এ ঘটনায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৩টার দিকে যশোর-খুলনা সড়কের আল আমিন মসজিদ-সংলগ্ন এলাকায় ‘মহিত স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে রাখা কার্টন ভর্তি ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করা হয় এবং দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি বলেন, অবৈধ ও নকল সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের পণ্য বিক্রি ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)