যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেসের খাবার নিয়ে বিরোধে রুমমেটের ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৯:১২ পিএম
মেসের খাবার নিয়ে বিরোধে রুমমেটের ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু, আটক ১

ঝিনাইদহে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মহিলা কলেজপাড়ার একটি মেসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লিখন নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

নিহত কাউসার আলী হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা এবং ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লিখন ও কাউসার শহরের মহিলা কলেজপাড়ার একটি মেসে থাকতেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেসে খাবার না থাকা ও বাজার করা নিয়ে মেস ম্যানেজারের সঙ্গে লিখনের কথা বাটাকাটি হয়। এ সময় কাউসার সেখানে এসে কথা বললে লিখনের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে কাউসার কাঠের বাটাম দিয়ে লিখনকে আঘাত করেন। দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে লিখনও আঘাতপ্রাপ্ত হন। সেসময় লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করেন।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কাউসারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলামিন হোসেন নামে এক শিক্ষার্থী জানান, মেসে খাবার খাওয়া ও বাজার করা নিয়ে তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়।

বৃহস্পতিবার কাউসারের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তিনি মেসে ফিরে খাবার খেয়ে নেন। এ সময় লিখনের খাবার কম পড়ে যাওয়ায় তিনি মেস ম্যানেজারের সঙ্গে বকাবকি করছিলেন।

পরে কাউসার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে কাউসার কাঠের বাটাম দিয়ে লিখনকে আঘাত করলে লিখন ছুরি দিয়ে কাউসারকে আঘাত করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম তন্নী জানান, সন্ধ্যার পর কয়েকজন ব্যক্তি এক যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শহরের মহিলা কলেজপাড়ার একটি মেসে খাবার খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার ঘটনায় লিখন নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)