যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় সার পাচার চেষ্টার অভিযোগে ব্যবসায়ীর অর্থদণ্ড

কয়রা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৯:০৩ এ এম
কয়রায় সার পাচার চেষ্টার অভিযোগে ব্যবসায়ীর অর্থদণ্ড

খুলনার কয়রা থেকে সরকারি নির্দেশনা অমান্য করে অন্য জেলায় সার পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯ বস্তা সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারিবাড়ি বাজারে ‘মেসার্স অধিকারী ট্রেডার্স’ এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।

জানা গেছে, ব্যবসায়ী প্রভাস অধিকারী কোনো পাকা মেমো ছাড়াই এক বস্তা ইউরিয়া, দুই বস্তা টিএসপি ও ছয় বস্তা ডিএপিসহ মোট ৯ বস্তা সার পাশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পাঠানোর চেষ্টা করছিলেন। সারবোঝাই ভ্যানটি কাশীরহাট খেয়াঘাট এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ভ্যানটি আটক করে কৃষি বিভাগকে খবর দেন।

খবর পেয়ে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। একই সঙ্গে ব্যবসায়ীর বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে নির্ধারিত এলাকার বাইরে পাচার না হয়, সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)