যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে গরুচোর সন্দেহে পিটুনিতে দুইজন হতাহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৩:২৫ পিএম
কালীগঞ্জে গরুচোর সন্দেহে পিটুনিতে দুইজন হতাহত

ঝিনাইদহের কালীগঞ্জে গরুচোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে একজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন। 

নিহত ব্যক্তির নাম আরিফ হোসেন বলে জানিয়েছেন আহত ব্যক্তি। তার বাড়ি যশোর সদরে। তবে, আহত ব্যক্তি নিজের নাম পরিচয়ে এক এক সময়ে একেক কথা বলছেন।

ফলে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

দুপুর ১২টার দিকে হতাহতদের কালীগঞ্জ থানা থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামে একটি পিকআপ গাড়ি নিয়ে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিল। এসময় গ্রামবাাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। অন্যরা পিকআপ নিয়ে পালিয়ে গেলেও দুই ব্যক্তি গ্রামবাসীর হাতে ধরা পড়েন।

এদিকে একই রাতে পাশের গ্রাম বাদুরগাছার বাসিন্দা নিলুফা ইয়াসমিন নামে এক বিধবা নারীর দুটি গরু চুরি হয়ে যায়। চোর ধরা পড়ার ঘটনাটি জানাজানি হলে বাদুরগাছা গ্রামের লোকজন এসে আটক ওই দুইজনকে নিয়ে যায়। 

এরপর সেখানে নিয়ে তাদের মারপিট করা হয়। 

একপর্যায়ে উত্তেজিত গ্রামবাসী তাদের উল্টো করে বাশেঁর আড়ায় টাঙিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিলুফা ইয়াসমিন নামে বিধবা ওই নারী জানান, গভীর রাতে তার বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। টের পেয়ে তিনি চিৎকার দিলে আশেপাশের গ্রামবাসী গরু খোঁজাখুঁজি শুরু করেন। পরে একটি গরু পাওয়া গেলেও আরেকটি গরু পাওয়া যায়নি। ভোরে গ্রামের মানুষ জানতে পারে পাশের গ্রামে গরু চোর ধরা পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এনেছে। আহত ব্যক্তিকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)