যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৬:৫৫ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০২:০৩ এ এম
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

প্রাইভেট পড়তে যাওয়ার পথে সাতক্ষীরার তালা উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে একটি দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ছয়টার দিকে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো ওই ছাত্রী ভোরে প্রাইভেট পড়তে যাচ্ছিল। মহন্দী বাজারে পৌঁছুলে রবিন শেখ তাকে একটি দোকানের কাছে ডাকেন। সেখানে গেলে তিনি ছাত্রীর হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন শেখকে আটক করে। পরে ভুক্তভোগী স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে রবিন শেখকে আটক করা হয়েছে। 

বিকেলে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)