স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বসুন্দিয়ার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান ওরফে ‘মিস্টারকে’ আটক করেছে পুলিশ। আটক জাহাঙ্গীর বসুন্দিয়ার জগন্নাথপুর খানপাড়া এলাকার শওকত আলী খানের ছেলে।
গত শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (২২ আগস্ট) আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোফাজ্জেল হোসেন জানান, গত ৬ জুন রাত দেড়টার দিকে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করে।
একপর্যায়ে তারা স্লোগান দিয়ে বিদ্যালয়ের মাঠের পশ্চিমপাশে অবস্থিত বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার ও টেবিল ভাঙচুরের পাশাপাশি মালামাল লুট এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা হয়।
এ ঘটনায় মামলা হয়। ওই মামলায় তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।