যশোর, বাংলাদেশ || সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৩০ আগস্ট,২০২৬, ০৯:১৪ পিএম
যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

যশোরে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক যুবককে আটক হয়েছে।

রিপন যশোরের শার্শা উপজেলার নাভারণ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে।

রোববার (৩০ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) রাজিবুল ইসলাম।

প্রেসব্রিফিংয়ে তিনি জানান, সাম্প্রতিককালে যশোরে এটা ছিল ইয়াবা ট্যাবলেটের বড় চালান। তাদের কাছে সংবাদ আসে, এক ব্যক্তি মাদকের একটি বড় চালান নিয়ে শহরের দিকে আসছে। কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম বিকেলে শহরতলীর ঝুমঝুমপুরে অবস্থান নেন এবং আসামিকে শনাক্ত করেন। পরে একটি রিকশা থেকে তাকে আটক করা হয়। তার কাছে থাকা একটি কালো রংয়ের ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম থেকে বাসযোগে আসামি রিপন ইয়াবার চালান নিয়ে যশোরে আসে। শহরতলীর ঝুমঝুমপুরের আগে তিনি বাস থেকে নেমে যান। পরে একটি রিকশাযোগে মণিহারের দিকে যাওয়ার পথে ঝুমঝুমপুরে পৌঁছালে তাকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুন্না বিশ্বাস, কোতোয়ালি থানার ওসি মাসুম খান, পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন, এসআই সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)