যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিশুদের ঝগড়ায় প্রাণ গেল অভিভাবকের

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৪ পিএম
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫২ পিএম
শিশুদের ঝগড়ায় প্রাণ গেল অভিভাবকের

মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগে রবিউল ইসলাম (৫৫) একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে উপজেলার যাদবপুর মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার যাদবপুর মাঝপাড়ার আমিন উদ্দিন মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদের (১০) সাথে প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমান সোহানের (১৩) সাথে ঝগড়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর একটার দিকে সোহানের বাবা লুৎফর রহমান বাঁশের লাঠি হাতে নিয়ে রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদকে মারার জন্য ধাওয়া করে। এসময় সংবাদ পেয়ে রবিউলও সেখানে যায়। তখন রবিউল ইসলাম ও লুৎফর রহমানের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লুৎফর রহমান লাঠি দিয়ে রবিউল ইসলামের ঘাড়ে ও পিঠে আঘাত করে। এতে রবিউল ইসলাম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যাদবপুর বাজারে পল্লী ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে রবিউল মারা যান।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রবিউলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে, এঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)