যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলাদা অভিযানে চাকু ইয়াবাসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার যশোর

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৫ পিএম
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩২ পিএম
আলাদা অভিযানে চাকু ইয়াবাসহ তিনজন আটক

যশোরের আলাদা স্থান থেকে দুটি বার্মিজ চাকুসহ দুইজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। এছাড়া ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো একজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, সদর উপজেলার এড়েন্দা গ্রামের আজগর হোসেনের ছেলে বর্তমানে শহরের পালবাড়ি মোড় এলাকার বাসিন্দা মিলন হোসেন (২৪), চাঁচড়া আশ্রয়ণ প্রকল্পের মনু মোড়লের ছেলে মেহেদী হাসান রাব্বি (৩০) ও বেজপাড়ার হীরালালের ছেলে বিশ্বজিৎ লাল (৪৫)।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচড়া বেলতলা মোড় এলাকার আলোর চায়ের দোকানের সামনে আতঙ্ক সৃষ্টির সময় স্থানীয় লোকজন মেহেদী হাসান রাব্বি নামে এক যুবককে একটি বার্মিজ চাকুসহ আটক করে।

পরে কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে চাকুসহ আটক মেহেদী হাসান রাব্বিকে হেফাজতে নেন।

সূত্র জানায়, শনিবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এমএম কলেজের শহীদ আসাদ হলের সাইকেল গ্যারেজের সামনে ছাত্ররা মিলন হোসেন নামে এক যুবককে চাকুসহ আটক করে।

খবর পেয়ে থানার এসআই তামিম হোসেন ঘটনাস্থলে গেলে ছাত্ররা চাকুসহ তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এদিকে, গত শুক্রবার রাত ১১টার দিকে কোতয়ালি থানার এসআই মো. আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুরস্থ পশু হাসপাতালের সামনে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিশ্বজিৎ পাল নামে এক ব্যক্তিকে আটক করেন।

সূত্র জানায়, ওইসব ঘটনায় থানায় আলাদা মামলা হয়েছে। শনিবার বিকেলে আটক সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)