যশোর, বাংলাদেশ || সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫২ পিএম
মহেশপুরে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৮ ব্যাটালিয়ন।

বিজিবি বলছে, রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠের কাঁচা রাস্তার পাশে আব্দুর রহিমের বাঁশবাগানে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে পরিচালিত নিয়মিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রবিবার বিকেলে বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন