যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদক ব্যবসায়ীর দুই বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৫৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৮ পিএম
মাদক ব্যবসায়ীর দুই বছর কারাদণ্ড

ইন্তাজ মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। এ মামলার অপর আসামি লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত ইন্তাজ মোল্লা যশোর সদরের ঘোপ দক্ষিণপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি চাঁনপাড়া পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘোপ গ্রামের দক্ষিণপাড়ার ইন্তাজ মোল্যার দোকানের সামনে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন পালিয়ে গেলেও ইন্তাজকে আটক করে পুলিশ। ইন্তাজের কাছ থেকে এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের তৎকালীন এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আটক ইন্তাজ ও পলাতক লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা, কোতোয়ালি থানার তৎকালীন এসআই জাফর হোসেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ইন্তাজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ইন্তাজ মোল্যা কারাগারে আটক আছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)